Advertisement

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে স্বাগত জানানো হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, আচরণবিধি, নিয়ম-কানুন, বৃত্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, উপ-উপাচার্য ড. আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই এবং বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

অতিথিরা বক্তব্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।