
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
টানা ১১ বারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর। জনপ্রিয় ব্র্যান্ডটি সকল দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে চতুর্থ শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, এনসার্চ-এর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ঢাকার লা মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৪৫ টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্যে সম্মাননা দেয়া হয়।
ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চা-এর ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এই অসাধারণ অর্জন প্রমাণ করে যে বাংলাদেশের চা শিল্পকে গড়ে তুলতে ইস্পাহানি মির্জাপুর নিরলসভাবে কাজ করে চলেছে। আর ধারাবাহিকভাবে আপসহীন মান বজায় রেখে চলেছে।
আনন্দঘন এ মুহূর্তে ইস্পাহানি মির্জাপুর সকল ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছে।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।