
রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।
চরচা ডেস্ক

নারী ও শিশুদের বিরুদ্ধে অনলাইনে সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতের লক্ষ্যে ভুক্তভোগীবান্ধব অভিযোগ গ্রহণ ব্যবস্থা, দ্রুত তদন্ত প্রক্রিয়া এবং আইনি সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই দাবি জানায়।
অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ‘সাইবার সচেতনতা মাস ২০২৬’ হিসেবে পালনের অংশ হিসেবে অনলাইনে কেবল সচেতনতা বৃদ্ধি নয়, বরং প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিতের ওপর জোর দিয়েছে সিএসডব্লিউসি।
বিজ্ঞপ্তিতে সিএসডব্লিউসি জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছর ৯ মাসে তাদের ফেসবুক পেজে ৮০টি সাইবার সহিংসতার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৫৫ জন নারী এবং ১২ জন পুরুষ ভুক্তভোগী। পুরুষ আবেদনকারীদের অনেকেই তাদের স্ত্রী, কন্যা ও নারী স্বজনদের পক্ষে সহায়তা চেয়েছেন- যা প্রমাণ করে অনলাইনে সহিংসতার প্রভাব পুরো পরিবারের ওপরই পড়ে।
অভিযোগের ধরনে দেখা যায়, ভুক্তভোগীরা মূলত অন্তরঙ্গ ছবি বা ভিডিও ফাঁসের হুমকি, অবমাননাকর মন্তব্যসহ তথ্য প্রচার, ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এডিটেড আপত্তিকর ছবি তৈরি এবং অনলাইন ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। এসবের মধ্যে সিএসডব্লিউসি সরাসরি ১৭টি ক্ষতিকর কনটেন্ট বা ভুয়া অ্যাকাউন্ট অপসারণে সহায়তা করেছে। পাশাপাশি ব্লাস্ট (ব্লাস্ট), স্টপএনসিআইআই এবং পুলিশ সাইবার উইংয়ে রোগীদের আইনি সাহায্যের জন্য রেফার করেছে।
বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে সরকারের প্রতি তিনটি প্রস্তাব ও দাবি জানিয়েছে সিএসডব্লিউসি। একই সাথে সংস্থাটির পক্ষ থেকে সাধারণ জনগণকে নিজস্ব ডিজিটাল পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক থাকার, যেকোনো সাইবার সহিংসতার শিকার হলে ডিজিটাল প্রমাণ (স্ক্রিনশট বা লিংক) সংরক্ষণ করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার
বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।