
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
চরচা ডেস্ক

শিক্ষার্থীদের করপোরেট ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এবং অ্যাকাডেমিক শিক্ষার সাথে ইন্ডাস্ট্রির চাহিদার সমন্বয় ঘটাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব আয়োজন করেছে একটি বিশেষ করপোরেট সেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লার্ন টু লিড’ শীর্ষক এই সেশনটি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় গত ১৪ জুন আয়োজন করা হয়।
ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আগ্রহী প্রায় ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। সেশনটির উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিজনেস ইউনিট হেড জনাব জাহীন সাজিদুল ইসলাম।
ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকদের সাথে একটি কৌশলগত বৈঠক করেন। সেখানে বর্তমান করপোরেট জগতের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কীভাবে অ্যাকাডেমিক সিলেবাসকে আরও উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের করপোরেট জগতে প্রবেশের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে দেশের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এন্ট্রি পয়েন্ট ‘ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এবং ইউনিলিভারের ফ্ল্যাগশিপ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম’ এ কীভাবে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে, তার খুঁটিনাটি কৌশল ও টিপস শেয়ার করা হয়।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।