Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পাবলিক লেকচার অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ৪৮
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পাবলিক লেকচার অনুষ্ঠিত
পাবলিক লেকচারে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনের চাবিকাঠিঃ আজকের জিজ্ঞাসা’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্র্যাক এর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

Advertisement

এতে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তৃতায় জিল্লুর রহমান অর্থনীতি ৬টি চালিকাশক্তির কথা উল্লেখ করেন। সেগুলো হলো— বর্ণনা (ন্যারেটিভ), প্রতিষ্ঠান (ইন্সটিটিউশান), সামাজিক রীতিনীতি (নর্মস), উদ্যোগ (ইনিশিয়েটিভস), ক্ষমতা (পাওয়ার) এবং গোষ্ঠী তন্ত্র (ইন্টারেস্টেড গ্রুপ)। তিনি এই চালিকাশক্তির প্রভাবগুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলে তা তুলে ধরেন।


ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “গার্মেন্টস ও রেমিটেন্সের মতো সস্তা শ্রম নির্ভর অর্থনীতি থেকে আমাদের বের হতে হবে। রাষ্ট্রীয় আচারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে ধারন করতে পারছি না। তারুণ্যের আধিক্য বা ডেমোগ্রাফিক ডিভেডেন্ডও খুব একটা কাজে লাগাতে পারছি না। এসব কিছু মিলিয়ে আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে।” তিনি ইতিবাচক পরিবর্তনের জন্য কিছু ক্ষেত্রে নজর দেয়ার কথা বলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ড. হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে রাষ্ট্র ধারনার সংস্কারের কথা বলেছেন। তিনি বলেন, “এখানে রাষ্ট্রকে মানুষের ওপরে না ভেবে, মানুষের জন্য রাষ্ট্র ভাবতে হবে। দেশের পেশাদারদের মধ্যে পেশাদারিত্বের ঘাটতি কমাতে হবে। শিক্ষার মানোন্নয়নসহ দূরদর্শিতা দিয়ে শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বচ্ছতা এসব বিষয়ে আমাদের সামাজিক-রীতি (নর্মস) পরিবর্তন করতে হবে।”

বক্তব্যের শেষ দিকে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর উদাহরণ টেনে তিনি বলেন, “বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, এটাই এদেশের ইতিবাচক দিক। সংকটের সময়ে এদেশের নাগরিকদের নানান উদ্যোগ ও উদ্ভাবনা সংকট কাটাতে কাজে লেগেছে।”

অনুষ্ঠানের সভাপতি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “উন্নয়নের সুফল সমাজের দুর্বল মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যে বিশেষ নজর দিতে হবে। আমাদের সমাজে নায্যতার যে ঘাটতি রয়েছে তা দূর করতে হবে।”

বিষয়: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিবিজ্ঞপ্তিঅর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।