Advertisement

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু
বাংলাদেশে সনির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সনি

বাংলাদেশের ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেম বাজারে এনেছে জাপানি ব্র্যান্ড সনি। এই তালিকায় রয়েছে- ফ্ল্যাগশিপ ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ব্রাভিয়া ৯ মার্ক টু টিভি, নতুন সিরিজের গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনি জানিয়েছে, আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পণ্যগুলো উন্মোচন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং।

সনির নতুন ফ্ল্যাগশিপ মডেল ব্রাভিয়া ৯ মার্ক টুতে প্রথমবারের মতো ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত টিভির তুলনায় এতে লাল, সবুজ ও নীল- এই তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে পর্দায় রঙ ফুটে উঠবে আরও জীবন্ত, উজ্জ্বল ও নিখুঁতভাবে। ৮৫ ইঞ্চি ও ১১৫ ইঞ্চি-এই দুটি বড় আকারে টিভিটি পাওয়া যাবে। ঘরের যেকোনো কোণ থেকে স্পষ্ট ছবি দেখার সুবিধার পাশাপাশি ৮৫ ইঞ্চি মডেলে রয়েছে বিশেষ অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন, যা ঘরের তীব্র আলোতেও পর্দায় আলোর প্রতিফলন রোধ করে। এ ছাড়া, এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্টভাবে শোনার জন্য বিশেষ সাউন্ড প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ ৪৩ ইঞ্চি থেকে শুরু করে ১০০ ইঞ্চি পর্যন্ত মোট সাতটি ভিন্ন আকারে পাওয়া যাবে। সনির বিশেষ এক্সআর প্রসেসরযুক্ত এই টিভি সাধারণ মানের ভিডিওকেও স্বয়ংক্রিয়ভাবে উন্নত করে ফোর-কে মানের কাছাকাছি নিয়ে যায়। সিনেমা দেখার পাশাপাশি খেলাধুলা ও ভিডিও গেম খেলার জন্য এতে রয়েছে বিশেষ হাই-স্পিড গেমিং সুবিধা। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি থাকায় ছবি ও শব্দে পাওয়া যাবে বাড়তি গভীরতা।

Advertisement

ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো মূলত তিনটি স্পিকারের একটি তারবিহীন বা ওয়্যারলেস সাউন্ড সিস্টেম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই তিনটি স্পিকার মিলে ঘরে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার আবহ তৈরি করে। এমনকি সঙ্গে থাকা একটি ছোট মাইক্রোফোনের সাহায্যে এটি ঘরের আকার বুঝে নিজে থেকেই সাউন্ড সেট করে নিতে পারে। বাড়তি কোনো সাউন্ডবার ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি ওয়্যারলেস সাবউফার যুক্ত করার সুবিধাও থাকছে এতে।

বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট ও সনি র্যাংগসের শোরুমগুলোতে নতুন এই টিভি ও অডিও সিস্টেম পাওয়া যাবে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে খুব শিগগিরই এসব পণ্যের দাম ও বিক্রয় শুরুর তারিখ ঘোষণা করা হবে।