Advertisement

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাতে অ্যানিমেটেড সিরিজ চালু করল হারপিক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাতে অ্যানিমেটেড সিরিজ চালু করল হারপিক
হারপিক টয়লেট টক-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: রেকিট

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশু ও এসব পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানানো হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারপিক বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও মজার স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

Advertisement

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের গ্লোবাল প্রতিপাদ্য ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’। এ নিয়ে শিশুদের জন্য ১০ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজ চালু করা হয়েছে। গত বছর হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের পরিচিত দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি করা হয়েছে সিরিজটি। সিরিজের নাম ‘দীপু-তুশির হাইজিন অভিযান’।

ছোট ছোট মজার গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে সিরিজটি। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির। তিনি বলেছেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। দেশের এখনো প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে।

অনুষ্ঠানের প্যানেল ডিসকাশনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী নগরজুড়ে স্যানিটেশন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।”

নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে হারপিকের দীর্ঘমেয়াদি উদ্যোগ সম্পর্কে সাবরিন মারুফ তিন্নি বলেন, “আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে, স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। হারপিকের দায়িত্ব শুধু পণ্যের প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনাও আমাদের দায়িত্বের অংশ।”