Advertisement

টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
টিআইবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল। ছবি: টিআইবি

শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। আজ শনিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয়েছে রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অর্নব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। এ ছাড়া, রানার আপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারাদেশের ৩২টি বিতর্ক দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একইসূত্রে গাঁথা। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে বিতর্কের মূল্যবোধের সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়ায়, বিতর্কর উত্তম চর্চাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন। বিতর্কে সকলেই জয়ী হয়। এই প্রতিযোগীতার শুরু থেকে শেষ পর্যন্ত যারাই অংশগ্রহণ করেছে, মূলত তারা সকলেই জয়ী হয়েছে।”

Advertisement

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, “দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রসংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা ছিলো অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণ সমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।”