
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ষিক সাধারণ সভায় ২০২৬ মেয়াদের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমান। পাশাপাশি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসমাইল জবিউল্লাহ।
সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এই সভায় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ট্রাস্টি বোর্ডের সদস্যগণ এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ আহমদ সোবহানী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় নতুন নেতৃত্বের অধীনে গবেষণা ও উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।