Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

পার্লামেন্ট অভিমুখে আর মিছিল করবে না ককরোচ পার্টি, কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৮: ৪১
পার্লামেন্ট অভিমুখে আর মিছিল করবে না ককরোচ পার্টি, কেন?

ভারতের তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলন আজ মঙ্গলবার জানিয়েছে, তারা সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাবে, তবে দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট (লোকসভা) অভিমুখে আর মিছিল করবে না। এর এক দিন আগে পার্লামেন্ট মুখী মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনের বহু সমর্থক আহত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার কেন্দ্রীয় দিল্লিতে সংঘর্ষের সময় প্রায় ১৮০ জন আহত হয়। তাদের মধ্যে ১১৮ জন নিরাপত্তা ও পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছে।

নিজেদের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত সংগঠনের প্রতিষ্ঠাতা বলেছেন, ১৫০ জনের বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সোমবারের সংঘর্ষে আহতের সংখ্যা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ওই সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে এবং তাদের পেছনে ঠেলে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

Advertisement
Advertisement
Advertisement

দিল্লি ও আশপাশের শহর ও এলাকার হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট অভিমুখে মিছিল করতে জড়ো হয়েছিল। অনলাইনে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হওয়া এই আন্দোলন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটিতে পরিণত হয়েছে।

কয়েক মাস আগে শুরু হওয়া সিজেপির এই আন্দোলনে লাখো তরুণ, বিশেষ করে জেন-জি প্রজন্মের ভারতীয়দের সমর্থন রয়েছে। তারা গত মে মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। ওই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়।

ভারতের ককরোচ পার্টির সমর্থকদের সংসদমুখী মিছিলে যা ঘটলmarch to Parliament led by India's Cockroach Janta Party on the opening day of the monsoon session, in New Delhi, India, REUTERS_11zon

আন্দোলনকারীদের দাবি, মে মাসে মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষাব্যবস্থায় গভীর দুর্নীতির প্রমাণ। এর কারণে শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে হয় এবং কয়েকজন আত্মহত্যা করেন।

পুলিশ সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় দিল্লির জন্তর মন্তর বিক্ষোভস্থলে প্রায় ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়। হালকা বৃষ্টির মধ্যেও তারা স্লোগান দেয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কিছু এলাকায় আধাসামরিক বাহিনীর সদস্যরা টহল দেয় এবং ব্যারিকেডের কারণে যান চলাচল ধীর হয়ে যায়।

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সমর্থকদের সংসদ অভিমুখে নির্ধারিত মিছিল চলাকালে বিক্ষোভস্থলে এক নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভকারীদের ওপর

আন্দোলন নেতার সমর্থকদের কাছে ক্ষমা

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, পার্লামেন্ট অভিমুখে মিছিল বাতিল করা হচ্ছে, কারণ তারা আর কোনো তরুণকে আহত করতে চান না। তিনি সমর্থকদের, বিশেষ করে নারীদের কাছে ক্ষমা চান। তার দাবি, পুরুষ পুলিশ সদস্যরা নারী বিক্ষোভকারীদেরও মারধর করেছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আর মিছিল করব না, কারণ পুলিশ আবার তরুণদের ওপর হামলা করবে।”

দিল্লি পুলিশ বলেছে, সোমবার সতর্ক করার পরও বিক্ষোভকারীরা “উচ্ছৃঙ্খল, আগ্রাসী ও সহিংস আচরণ” করেছে এবং “কার্যকর থাকা নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে।”

আন্দোলনটি আরও গতি পায় অধিকারকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনের পর। তিনি ২৮ জুন অনশন শুরু করেছিলেন। শনিবার কর্তৃপক্ষ তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়।

উত্তর প্রদেশের বিক্ষোভকারী সাহিল সিং রয়টার্সকে বলেন, “তারা আমাদের মারধর করে একেবারে ক্ষতবিক্ষত করেছে এবং আমাদের বিক্ষোভস্থল ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হোক।”

সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশthumbnailbee_r2ZbnnPqFBQ_hq (1)

সিজেপি জানিয়েছে, সোমবার সংগঠনের দুই নেতার সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের মধ্যে আলোচনা করার জন্য সময় চেয়েছেন।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ওয়াংচুককে মুক্তি দেওয়া, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি (১ লাখ ৪ হাজার ডলার) ক্ষতিপূরণ দেওয়া। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর প্রায় এক ডজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

পার্লামেন্টবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি তার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর বলেন, “আমি মনে করি, যখন আলোচনা সঠিক পথে এগোচ্ছে, তখন পরিস্থিতি নষ্ট করা উচিত নয়।”

মিছিল চলাকালে সংঘর্ষের পর পুলিশ যখন এক বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করছিল তখন এক নারী তাকে রক্ষায় এগিয়ে এসেছেন। ছবি: রয়টার্স

সিজেপির জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে তরুণ ভারতীয়দের হতাশা কাজ করছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানের সংকট এবং নিয়মিত ঘটে চলা বলে অভিযোগ করা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা।

দীপকে ও তার সমর্থকেরা গত মাসে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিরোধী দলের কয়েকজন নেতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরাও সোমবারের বিক্ষোভে যোগ দেন।

বিশ্লেষকেরা বলেছেন, আলোচনা সফল হয়ে বিক্ষোভ শান্ত হলেও অসন্তুষ্ট তরুণদের মধ্যে থাকা মূল ক্ষোভ ভবিষ্যতে মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংঘাত পর্যবেক্ষণকারী গবেষণা সংস্থা এসিএলইডির জ্যেষ্ঠ বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, “এটি এমন একটি ইস্যু, যা সবাইকে প্রভাবিত করে... সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর যেকোনো দমন-পীড়ন কেবল ক্ষোভ আরও বাড়াবে।”

বিষয়: প্রধানমন্ত্রীআন্দোলনমিছিলনয়াদিল্লিনরেন্দ্র মোদিদিল্লিবিক্ষোভশিক্ষার্থীতরুণসংসদভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড