Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

ভারতে কতটুকু নিরাপদ খ্রিস্টানরা?

ইয়াসিন আরাফাত

ইয়াসিন আরাফাত

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১: ২৩
ভারতে কতটুকু নিরাপদ খ্রিস্টানরা?

ভারতে সাংবিধানিক সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির খ্রিস্টানদের জীবনে এক ধরনের অস্থিরতা ও নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোর সময়, যখন আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ার কথা, ঠিক তখনই একদল উগ্রপন্থী গোষ্ঠীর কারণে সংখ্যালঘু এই সম্প্রদায়ের ওপর সহিংসতা বাড়ছে।

Advertisement

সম্প্রতি বড়দিনের উৎসবে এই সহিংসতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। ভারতজুড়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা চালিয়েছে বেশ কয়েকটি উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী।

বড়দিনে দেশটির আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তর প্রদেশ ও কেরালাসহ বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এরজন্য ভারতে থাকা বিশ্ব হিন্দু পরিষদ-ভিএইচপি, বজরং দল ও আরএসএসের মতো উগ্রপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে।

ছত্তিশগড়ে একটি গ্রামে স্থানীয়দের চাপের কারণে এক খ্রিস্টানকে তিন দিন সমাধিস্থ করা হয়নি। এই ঘটনাতেও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ভীতি ও মানবিক উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এমনকি মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি ক্রিসমাস অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী নারীর গায়েও হাত তোলার অভিযোগে উঠেছে এক বিজেপি নারী কর্মীর বিরুদ্ধে। খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এসব সহিংস হামলার ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল। যার কারণে কট্টরপন্থি এসব হিন্দুদের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়।

এদিকে ভারতের কেরালা রাজ্যের লোক ভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিলের সিদ্ধান্তে ভারতজুড়ে জনরোষের সৃষ্টি করেছে। লোক ভবনের কর্মীদের ২৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মবার্ষিকী উপলক্ষে ‘সুশাসন দিবস’- এর সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে ছত্তিশগড়ের ধামতরি জেলায় গত ৮ জুন একটি প্রার্থনা সভায় হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে গির্জা ভাঙচুর করেছে, বাইবেল পুড়িয়ে দিয়েছে এবং প্রার্থনারত ব্যক্তিদের মারধর করা হয়। সেখানে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে উগ্রবাদী হিন্দুরা ভবিষ্যতে আর প্রার্থনা না করার হুমকি দেয়।

এবার বড়দিনের মৌসুমে ভারতে খ্রিস্টানদের উৎসবে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির ক্যাথলিক বিশপস কনফারেন্স-সিবিসিআইয়ের। এ অবস্থায় সব নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

‘ইউনাইটেড খ্রিস্টান ফোরাম’ (ইউসিএফ)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে হামলার সংখ্যা ছিল ৮৩৪টি এবং ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৭০৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

‘ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ২০২৩ সালে হয়েছিল ৬০১টি। আর ২০২৪ সালে সেটা বেড়ে অন্তত ৮৩০টিতে দাঁড়িয়েছে। এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

এবারের  বড়দিনের অনুষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বড়দিনে সহিংসতার ঘটনায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে হুঁশিয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেছেন, বড়দিন সংক্রান্ত সহিংসতা শুধু খ্রিস্টানদের সমস্যা নয়, ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে দেখা উচিত। এই ধরনের ঘটনা রাষ্ট্রীয় দায়িত্বের অবহেলা নির্দেশ করে বলেও  মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেও দিল্লির কেন্দ্রীয় রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের সমালোচনা বেড়েই চলেছে।

বিশ্লেষকরা বলছেন, পুলিশি নিষ্ক্রিয়তা বা প্রশাসনিক অবহেলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদি দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং সামাজিক সংহতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া না হয়, তবে ভারতের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থানের ঐতিহ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ওয়্যার, এনডিটিভি, ইউসিএফ, ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়া

বিষয়: খ্রিষ্টানহামলানিরাপত্তাসনাতন ধর্মভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

  • ২

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

  • ৩

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

  • ৪

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ৫

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

সম্পর্কিত
  • ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।