
বাণিজ্যিক কারণে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ
ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে ভিন্ন রকমের উন্মাদনা।তবে বিশ্বকাপ শুরুর মাত্র ৩৩ দিন আগেও বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্বকাপের জটিল সময়সূচির পাশাপাশি সম্প্রচার স্বত্বের আর্থিক চাহিদার কারণেই মূলত পিছিয়ে যাচ্ছেন সরকারি-বেসরকারি সম্প্রচারকারীরা।



