
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট সিটি করপোরেশন কোনো পশুর হাটের স্থান পরিবর্তন বা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিষয়টি জানানো হবে।

ইতোমধ্যে ১০টি ড্রায়ার কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কনসালট্যান্ট বাদরুদ্দুজা চৌধুরী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখার উদ্বোধন করেন।

সম্মেলনে ২০২৫ সালের সফলতার চিত্র তুলে ধরে প্রধান অতিথি মো. আনোয়ারুল হক জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে । তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সুশাসন ও সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নামিয়ে আনা ব্যাংকের জন্য একটি বড় সাফল্য।

অংশগ্রহণকারীদের উদ্দেশে অতিথিবৃন্দ নগদ লেনদেন ও কার্যক্রমের ক্ষেত্রে নির্ভুলতা, বিধিবিধান পরিপালন এবং সতর্কতার গুরুত্ব তুলে ধরেন। তারা কর্মকর্তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ শাখাগুলোর সেবার মান বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে।