
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।
চরচা ডেস্ক

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শনিবার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে । ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
সম্মেলনে ২০২৫ সালের সফলতার চিত্র তুলে ধরে প্রধান অতিথি মো. আনোয়ারুল হক জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সুশাসন ও সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নামিয়ে আনা ব্যাংকের জন্য একটি বড় সাফল্য।
ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও এসএমই খাতে ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানান। এ ছাড়াও গ্রাহক সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনী ও স্মার্ট ব্যাংকিং-এর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।

একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ
দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ