
স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা
এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।
আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের নয়াবাজার শাখা স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে।
শাখা স্থানান্তর উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ, নয়াবাজার শাখা প্রধান মো.জিল্লুর রহমান, ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নয়াবাজার শাখার নতুন ঠিকানা— সোলায়মান চৌধুরী মার্কেট, হোল্ডিং নং-৩০, জিন্দাবাহার ১ম লেন, নয়াবাজার, ওয়ার্ড নং-৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, থানা- কোতোয়ালি, ঢাকা-১১০০।

স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা
এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।