Advertisement

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল
এম এ খান বেলাল। ফাইল ছবি।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

Advertisement

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

Advertisement

এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি। ব্যবসায়ীক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।