
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তাদের ক্যাশ অফিসারদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মানোন্নয়নের লক্ষ্যে শনিবার চট্টগ্রামে দিনব্যাপী এক 'ক্যাশ ম্যানেজমেন্ট' বা নগদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. সেলিম উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের এসভিপি এবং ব্রাঞ্চ অপারেশন কন্ট্রোল ডিভিশনের প্রধান মুহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আক্তার উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের উদ্দেশে অতিথিবৃন্দ নগদ লেনদেন ও কার্যক্রমের ক্ষেত্রে নির্ভুলতা, বিধিবিধান অনুসরণ এবং সতর্কতার গুরুত্ব তুলে ধরেন। তারা কর্মকর্তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ শাখাগুলোর সেবার মান বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জাল নোট শনাক্তকরণে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং 'বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশনস, ২০২৫' সম্পর্কে তাদের সম্যক ধারণা প্রদান করা। চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে মোট ৬১ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।