Advertisement

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন
আহমেদ শাহীন। ছবি: মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন আহমেদ শাহীন। আজ রোববার তিনি যোগদান করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

Advertisement

এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

ব্যাংকিং খাতে ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহমেদ শাহীন বিভিন্ন আর্থিক সেবার উদ্বোধন এবং কর্পোরেট ব্যাংকিং খাতের অগ্রগামী নেতৃত্বের জন্য সমাদৃত। ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, কর্পোরেট রিলেশনশিপ এবং স্ট্রাকচারড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে সফল নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যুক্তরাজ্য থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) সনদপ্রাপ্ত। এছাড়াও, তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিমের’ একজন সনদপ্রাপ্ত গ্রাজুয়েট। তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের একজন সদস্য হিসেবে কাজ করছেন।