
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল কর্মকর্তাদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং নিয়ন্ত্রণমূলক বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩৯ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কনসালট্যান্ট বাদরুদ্দুজা চৌধুরী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার শাহ মো. সোহেল খুরশিদ, হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দীন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী।

একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ
দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ