
চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভ্যন্তরীণ বাজার থেকে চলতি মৌসুমে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই ক্রয় প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আজ বুধবার এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি। তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়। তাই শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।”

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার বাজেট বরাদ্দ করবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় নীতিমালায়ও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ আজ রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে এক নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আইপিএল সম্প্রচার বন্ধে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

যুগ্ম সমন্বয়কারীরা উল্লেখ করেন, নতুন সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের একজন নেতাকে পূর্ণমন্ত্রী করা হলেও একজন অ-পাহাড়ীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যা ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্ত্রিসভায় নেই বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এদের সবাই খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন, কেউ কেউ বিএনপির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। নতুন মন্ত্রিসভায় এসব নেতার অনুপস্থিতি অবাক করার মতোই।

নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানা ছাড়াও বেসামরিক বিমান পরিচালনা সংক্রান্ত পরিষেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, “সন্দেহভাজনদের ভারতে পলায়ন ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে। আর যদি তারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করে, তাহলে যেন দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।”

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২২ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”