Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৩: ১৫
সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন
সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে 'জয়ী'র পলিসি ব্রিফ উপস্থাপন। ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তরুণদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত একটি সুপারিশপত্র উপস্থাপন করা হয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার ঢাকায় ‘জয়েনিং ইয়ুথ ইন ইফেক্টিভ এনগেজমেন্ট ইন রিফর্ম অ্যাজেন্ডাস ইন বাংলাদেশ (জয়ি)’ কার্যক্রমের আওতায় আয়োজিত এক নীতিনির্ধারণী মতবিনিময় সভায় এই সুপারিশপত্র তুলে ধরা হয়। ভয়েস ও দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভয়েজ।

Advertisement
Advertisement
Advertisement

সভায় সুপারিশপত্রের মূল পর্যবেক্ষণ উপস্থাপন করেন ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা। উপস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সীমিত প্রভাব, আদিবাসী ও প্রান্তিক তরুণদের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব, প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্বলতা, কর্মসংস্থান ও পেশাগত বিকাশে প্রতিবন্ধকতা এবং তথ্যে প্রবেশাধিকার ও নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংস্কার প্রতিশ্রুতির অগ্রগতি অনুসরণের ব্যবস্থা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়।

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যাJournalist Netrokona

‘চরচা সম্পাদক’ কলামিস্ট সোহরাব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথিরা অগ্রাধিকারভিত্তিক করণীয় এবং আইন প্রণেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে পরবর্তী সম্পৃক্ততা নিয়ে মতামত তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সংসদ সদস্য মানসুরা আক্তার বলেন, “সংসদ সদস্যরা জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষ ও সরকারের মধ্যে সেতুবন্ধের কাজ করেন। জনগণকে বিভক্ত করে এমন কোনো বিতর্কে না গিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” বর্তমান সরকার তরুণদের সঙ্গে নিয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও দাবি করেন এই তরুণ নেত্রী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ শিক্ষাজীবন শেষ করলেও তাদের মধ্যে প্রায় ১০ লাখ কর্মসংস্থানে প্রবেশ করতে পারেন। এই বাস্তবতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক তরুণদের দক্ষতা বাড়াতে বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। এ ছাড়া, যুব কার্যক্রমকে বেগবান ও যুগোপযোগী করতে খুব শিগগিরই খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ চূড়ান্ত করে জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় তরুণ প্রতিনিধি, সরকারি ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়: বিজ্ঞপ্তিসংসদ সদস্যসংস্কারমন্ত্রণালয়সভা
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘যারা হকার, তারা গাছ না তারা বানের জলের মতো’

  • ২

    ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা আমাদের পরিচিত বইমেলার মতো না’

  • ৩

    ‘আমি একজন কবি আমি অন্ধকারেও চোখে দেখি’

  • ৪

    হকার বা অপ্রাতিষ্ঠানিক খাতে কী সমস্যায় দেশের জিডিপি?

  • ৫

    ‘ব্রিটিশ আমল থেকেই পুলিশের মধ্যে করাপশন ছিল’

সম্পর্কিত
  • চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

    চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

    বিশেষ অতিথি ড. লিউ ইউয়ুন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

  • ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

    ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

    এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম।

  • বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা

    বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা

    দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ছয়জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ তাদের এ পুরস্কার দেয়।

  • সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    পাঁচজন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।