
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এরইমধ্যে গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সারাদেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
মন্ত্রণালয় জানায়, এ ধরনের অপকর্মের সাথে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীনস্ত কোনো দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন। জনগণকে এই ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে প্রশ্ন পাওয়ার আশায় কোনো প্রকার অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণের নজরে এ ধরনের কোনো অপপ্রচার এলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধও করেছে সরকার।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পদযাত্রা
পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ বাসস্থান, মানবিক শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চান একদল যুবক। সে লক্ষ্যে পাহাড়ে একটি সমন্বিত ক্যাম্পাস তৈরির স্বপ্ন তাদের। এ স্বপ্নের বাস্তবায়নে প্রয়োজন র্অথ ও সহযোগিতা।

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে পুলিশ।