Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৬
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর
ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। এসময় বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ এবং গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ ০২টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাগণসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড (এসকেসিডি) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সামরিক বাহিনীর সদস্য, যারা বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন অনুষ্ঠানে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পাশাপাশি বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিষয়: বিডিআরসেনাবাহিনীআইএসপিআরমন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

  • ২

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

  • ৩

    বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

  • ৪

    এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?

  • ৫

    ‘কারিকুলামে মেন্টাল হেলথ যুক্ত করা প্রয়োজন’

সম্পর্কিত
  • খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর (৩০) দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি এলাকার একটি

  • ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন দিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবুজ সংকেত (এগ্রিমেন্ট) প্রদান করে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জ

  • সৌদি আরবকে সহায়তায় রয়্যাল এয়ারফোর্সের বিমান পাঠাচ্ছে  যুক্তরাজ্য

    সৌদি আরবকে সহায়তায় রয়্যাল এয়ারফোর্সের বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

    বার্নহাম সাংবাদিকদের বলেন, “সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকে আমরা সামরিক সহায়তার অনুরোধ পেয়েছি। প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে গত রাতে আমি প্রতিরক্ষামূলক আকাশ থেকে আকাশে জ্বালানি সরবরাহের সহায়তা দেওয়ার অনুরোধে সম্মতি দিয়েছি। এটাই আমাদের দেওয়া সম্মতি।”

  • ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

    ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

    রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ধানমন্ডির আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মো. জাবেদ আহমেদ (৫১) একটি কোম্পানির মার্কেটিং কনসালটেন্ট ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।