
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওপেক-এর বিরুদ্ধে তেলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে ‘বাকি বিশ্বকে ঠকানোর’ অভিযোগ তুলেছেন।

ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে প্রণালীর পূর্বদিকে অবস্থিত আলজেসিরাস উপসাগর বা জিব্রাল্টার উপসাগরে। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে (বা উল্টো পথে) যাওয়া বড় বড় তেলবাহী জাহাজগুলো প্রায়ই এখানে নোঙর করে। তাই এই উপসাগর শুধু ভৌগোলিকভাবে নয়, বাণিজ্যিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ।

আসলে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে রাশিয়ার পুরো পররাষ্ট্রনীতিকেই তছনছ করে দিয়েছে। ফলে মস্কো বুঝতে পারছে যে, স্রেফ দর্শক হয়ে বসে না থেকে প্রভাব বজায় রাখার জন্য তাদের এখন নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে।

হরমুজে অবরোধ চালিয়ে যাচ্ছে আমেরিকা। এরইমধ্যে বেড়েছে যুদ্ধবিরতি। ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি। তবে ইরান-আমেরিকার বৈঠক নিয়ে শঙ্কা কাটেনি। আন্তর্জাতিক মিডিয়া বলছে, যুদ্ধবিরতির ফাঁকে নিজেদের প্রস্তুত করছে আমেরিকা-ইরান। আসলে কী হচ্ছে মধ্যপ্রাচ্যে?

এর আগে, পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হওয়ার কথা ছিল। তবে জাহাজ জব্দের ঘটনার পর ইরান জানিয়েছে, তারা এই মুহূর্তে ইসলামাবাদের বৈঠকে যোগ দিতে কোনো প্রতিনিধি দল পাঠাবে না।

ইরানি বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধের মুখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে তেহরান।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আজ জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে প্রায় দুই সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান এই পথে তেলবাহী জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ‘নিম্নমানের’ এবং ‘অসম্মানজনক’ আচরণ করছে।

এর আগে, গত বৃহস্পতিবার ২০২০ সালের পর তেলের দাম এক দিনে সবচেয়ে বেশি বেড়েছিল। যেখানে ডব্লিউটিআই ক্রুড ও ব্রেন্ট ক্রুড যথাক্রমে ১১ শতাংশ ও ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

ওনিক্স ক্যাপিটাল গ্রুপের সিইও গ্রেগ নিউম্যান সতর্ক করে বলেছেন, তেলের এই সংকট কেবল শুরু, সামনে দাম ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ইরান বর্তমানে পাকিস্তান ও মালয়েশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশের জাহাজগুলোকে প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস-এর তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং তেহরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের আশেপাশে জাহাজে অন্তত ১৩টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি হামলা আজই সংঘটিত হয়েছে।

সরকার বলছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে একটি তেলবাহী জাহাজ থেকে তেল খালাস চলছে। ৯ মার্চ আসছে আরও দুটি জাহাজ। এমন পরিস্থিতিতে তেল নিয়ে নীতিনির্ধারকদের উদ্যোগ ও বাজার পরিস্থিতি আলোচনা করা হয়েছে এই আলোচনায়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ এবার সরাসরি এসে লাগল বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটে উত্তাল ঢাকা। হঠাৎ করেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ সারি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ এবার সরাসরি এসে লাগল বাংলাদেশের সাধারণ মানুষের পকেটে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটে উত্তাল ঢাকা। হঠাৎ করেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ সারি।