Advertisement

বাংলাদেশের ৬ জাহাজ হরমুজ অতিক্রমের অনুমোদন দিল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশের ৬ জাহাজ হরমুজ অতিক্রমের অনুমোদন দিল ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

Advertisement

আজ বুধবার ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রদূত বলেন, “আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।”

জলিল রহিমি জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

Advertisement

জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।”