
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংকেত উপেক্ষা করায় পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে তারা দুটি জাহাজে গুলি চালিয়েছে এবং সেগুলোকে আটক করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক খবরে এই তথ্য দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজ দুটির মধ্যে একটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন ‘এক্সপ্রেস রোম’, অন্যটি ভারতগামী থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ূরী নারী’। অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করায় জাহাজসহ সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কতা ও সংকেত দেওয়া হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে। এরপরই সেগুলোর ওপর গুলি চালিয়ে গতিরোধ করা হয়।
অ্যানালিটিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আজ দিনের শুরুর দিকে উভয় জাহাজই হরমুজ প্রণালীতে অবস্থান করছিল।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং তেহরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের আশেপাশে জাহাজে অন্তত ১৩টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি হামলা আজই সংঘটিত হয়েছে।
আজ দিনের শুরুর দিকে তেহরানের খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্র, জায়নবাদী বা তাদের সহযোগীদের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও পার হতে দেবে না।
থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।