
তিনি আরও বলেন, “জামিনে মুক্ত হয়ে বিভিন্ন স্থানে লুটপাট ও সংঘবদ্ধ চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তবে যেসব কর্মীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সক্ষমতা নেই তাদের পুনরায় গ্রেপ্তারের প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এসময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি জানান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে নোবেলের আইনজীবী জামিন প্রার্থনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী–লেন এলাকায় হামলার অভিযোগে বিএনপি কর্মী সরোয়ার হোসেন ২০২৪ সালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। এক পর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি স্পষ্ট ‘ভুল মুক্তি’ এবং অসতর্কতার কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের ছেড়ে দিয়েছেন।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কি প্যারোলে মুক্তি পেতে পারতেন? প্যারোলের নীতিমালায় কী আছে? প্যারোল, প্রবেশন ও জামিন কি একই? এই তিন বিধানের কোনটিতে কী আছে? বাংলাদেশের আইনে কী আছে?

পরে তাদের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে সিমিন রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার রাতেই জামিনে মুক্তি পাওয়া তাহরিমাকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

উমর খালিদের জামিন আবেদন গত পাঁচ বছরে বিভিন্ন আদালতে অন্তত পাঁচবার খারিজ হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে তিনি পরিবারের বিয়েতে যোগ দেওয়ার জন্য দু’বার স্বল্পমেয়াদি মুক্তি পেয়েছিলেন। শারজিল ইমামের জামিন আবেদন আগেও অন্তত দু’বার খারিজ হয়েছে।

আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা দায়ের করেন।

সন্ত্রাসী দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এদিন একই মামলায় জামিন পান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

গত ২৮ আগস্ট আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমানসহ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখান থেকে কমপক্ষে ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেন একদল ব্যক্তি।

গত ২৮ আগস্ট আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমানসহ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখান থেকে কমপক্ষে ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেন একদল ব্যক্তি।