Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

ভারত-বাংলাদেশ সম্পর্ক: রাজনৈতিক সরকারই পারে মানুষের ভাষা বুঝতে?

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২: ১০
ভারত-বাংলাদেশ সম্পর্ক: রাজনৈতিক সরকারই পারে মানুষের ভাষা বুঝতে?

গত মে মাসে ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা এক মাসের মধ্যে চালু করবে। হলোও তাই। আজ বৃহস্পতিবার বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা আবারও চালুর ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী।

Advertisement

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ক্রেডেনশিয়াল জমা দেওয়ার পরই ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে নতুন হাইকমিশনার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিলেন।

ভারতের নানা পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষদের বড় একটা অংশের মধ্যে অনেক প্রশ্ন আছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দিলে নয়াদিল্লির ওপর নারাজ হন অনেকে। সেই প্রেক্ষাপটে পরে ক্ষমতায় বসা অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে নামে।

গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। ওই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় একদল মানুষ, সে সময় মিশনে ঢিলও ছোড়া হয়।

Advertisement
Advertisement
Advertisement
ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে?bangladesh-india-flag-ai-genereted

এসব ঘটনায় টানাপোড়েন আরও বাড়ে। ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনের সামনে বিক্ষোভ হয়। দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা এবং কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

মুহাম্মদ ইউনূসের সরকারের সময় দায়িত্বশীল ব্যক্তিদের ভারত নিয়ে নানা বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে উগ্র নানা আলোচনা দেখে মনে হয় ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ চলছে যেন।

indian-visa
ভারতের ভিসার প্রতীকী ছবি

প্রবাদ আছে, “রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।” এই উলুখাগড়া যে সাধারণ মানুষ, সেটা বলা বাহুল্য। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গত দুই বছর যে জায়গায় গিয়েছিল, তার আঁচ সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দেখা গিয়েছিল। দুই পক্ষেরই কিছু মানুষের উগ্র ভাবনার আঁচ ভালোই টের পাওয়া গিয়েছিল গণমাধ্যমেও।

কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক; অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের বাইরেও একটা বিষয় আছে। সেটা হচ্ছে বাংলাভাষীদের মধ্যকার সম্পর্ক। সংস্কৃতির অনেক উপাদানে একই আবেগ ধারণ করে এই দুই পক্ষ।

ট্যুরিস্ট ভিসা চালুর খবরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অবশ্য কেউ কেউ বিভিন্ন গণমাধ্যমের ভিডিওর নিচে উগ্র ভাবনা লিখে প্রকাশ করেনি–এমন নয়।

অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসাindian-high-com

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর উভয় দেশ ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক করার উদ্যোগ নেয়। টানা দুই মাস ভিসা কার্যক্রম বন্ধ রাখার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় ২০ ফেব্রুয়ারি থেকে সব ধরনের ভিসা দেওয়া শুরু করে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

এরপর ভারতের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও আলোচনা শুরু হয়। দ্য হিন্দু বিজনেস লাইনের খবরে বলা হয়েছিল, গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর দুই সরকারের মধ্যে জমে থাকা বরফ গলানোর কাজ করেছে। ঢাকার বড় ধনের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেটাই ছিল প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠক।

২০২৪ সালের আগস্টের আগপর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারত প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার ভিসা ইস্যু করত, যা ২০২৬ সালের শুরুর দিকে কমে প্রতিদিন এক থেকে দেড় হাজারে নেমে আসে। চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন ছাড়া ভিসা দেওয়া বন্ধ করে দেয় দিল্লি।

এসব সিদ্ধান্ত সবই সরকারি পর্যায়ের। তাতে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। যাদের বিভিন্ন প্রয়োজনে ভারত যেতে হয়, তারা সবচেয়ে বিপাকে পড়ে। আর পশ্চিমবঙ্গের কলকাতায় বিপাকে পড়ে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা। কারণ, ওই এলাকায় বাংলাদেশিদের ভিড় থাকে সবচেয়ে বেশি। এটাকে ঘিরে স্থানীয় একটি অর্থনীতি গড়ে উঠেছে। এ নিয়ে দুই দেশের গণমাধ্যমেও নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে।

বৈশ্বিক শান্তি সূচকে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত-পাকিস্তানglobal peace index (1)

বিগত অন্তর্বর্তী সরকারের সময় আমরা এও শুনেছি, ঢাকা থেকে রিকশা চালিয়ে গিয়ে কলকাতা নাকি দখল করা হবে। ইউরেনিয়াম নিয়ে হাস্যকর কথার বিষয়টি নতুন করে বলার বোধহয় দরকার নেই।

india Bangladesh
ভারত ও বাংলাদেশের পতাকা। ছবি: ভারতীয় হাইকমিশন

পুরো বিষয়টির দিকে যদি দেখা হয়, তাহলে বোঝা যাবে ভারত ও বাংলাদেশ নিয়ে দুই পক্ষে যত কথা হয়েছে, সবই ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের। সাধারণ মানুষের সেখানে কোনো ধরনের অংশ নেই। অর্থাৎ, উলুখাগড়াদের সম্পর্কই নেই রাজার সঙ্গে।

দুটি দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। সেই সম্পর্ক শক্তিশালী হয় যাতায়াতের মাধ্যমে। সামনাসামনি কথা না হলে মনোভাব বোঝা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। সেজন্যই দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। ভিসা চালু হওয়ায় এই সম্পর্ক বাড়বে বৈ কমবে না। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জট খুলতে শুরু করেছে রাজনৈতিক সরকারের সময়ে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি দেশের ক্ষমতায় বসে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সহজ করার উদ্যোগ নেয়। ভারতও এগিয়ে আসে। কারণ, তাদেরও স্বার্থ আছে। অর্থাৎ, রাজনীতি এখানে খুব গুরুত্বপূর্ণ। আর সেই রাজনীতি হচ্ছে জনসম্পৃক্ত রাজনীতি। অরাজনৈতিক চেহারা নিয়ে অন্য কারও উদ্দেশ্য সফল করার রাজনীতি জনগণের বিপক্ষে কাজ করে সবসময়।

লেখক: জ্যেষ্ঠ যুগ্ম বার্তা সম্পাদক, চরচা

বিষয়: বাংলাদেশবৈদেশিক সম্পর্কভিসাগণমাধ্যমভারতঅন্তর্বর্তী সরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

    সরকার ষড়যন্ত্রের তত্ত্ব এবং নেপাল ও বাংলাদেশে কথিত বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে এই আন্দোলনকে বিদেশি শক্তির কারসাজি হিসেবে চিহ্নিত করে এর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। কিন্তু উভয় ক্ষেত্রেই, যারা বিষয়টি খতিয়ে দেখতে ইচ্ছুক ছিলেন, তাদের কাছেই জনগণের পুঞ্জীভূত ক্ষোভের গভীরতা স্পষ্ট ছিল।

  • সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

    দু বছর পর যখন এ বেতন স্কেল পুরো কার্যকর হবে তখন মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয়। এর মাঝে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানো ছাড়া হয়তো উপায়ও ছিল না। তবে এর ফলে বাড়বে সকল ধরনের পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যয়সহ ভোগ্যপণ্যের দাম।

  • ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

    ২০২৪-এর পর থেকে এই অন্তর্ভুক্তিমূলক শব্দটা আমরা বেশি শুনছি। এটা ভালো লক্ষণ। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল এবং শিডিউলড কাস্টের ব্যাপারে, নিম্নবর্গের ব্যাপারে অন্তর্ভুক্তিমূলকের দশা কিন্তু খুবই খারাপ।

  • আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    আকাশ যাদের জন্য ছোট হয়ে আসছে

    শেষ বিচারে কোনো সম্প্রদায় দেয়াল তুলে টিকে থাকতে পারে না। লায়লা খালেদ একসময় আরব বিশ্বে নায়িকা ছিলেন, আজ বিশ্বের কোনো বিমানবন্দর তার নাম শুনলে সতর্ক হয়ে যায়।