Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৭
কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

কোস্টারিকার প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

Advertisement

শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনায় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেন। আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রেসিডেন্ট চাভেস বিশ্বব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকায় তার সফরের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি তার গভীর শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রদূত মুশফিক প্রেসিডেন্টের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ম্যারি মুনিতে আংগারমুলারের কাছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পরিচয়পত্র পেশ করেন
কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ম্যারি মুনিতে আংগারমুলারের কাছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পরিচয়পত্র পেশ করেন

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ড. ম্যারি মুনিতে আংগারমুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ পরিচয়পত্র প্রদান সম্পন্ন হয়।

দ্যা ইয়োলো হাউসে এসে পৌঁছলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে গার্ড অব অনারসহ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ ও কোস্টারিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরিচয়পত্র পেশের পর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো।

ভাইস প্রেসিডেন্ট ম্যারি মুনিতে আংগারমুলারের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বৈঠক করেন
ভাইস প্রেসিডেন্ট ম্যারি মুনিতে আংগারমুলারের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বৈঠক করেন

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা-থেকে-ব্যবসা যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি জলবায়ু অভিযোজন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব দেন এবং এ বিষয়ে দুই দেশের অভিন্ন চ্যালেঞ্জ ও পরিপূরক সক্ষমতার কথা তুলে ধরেন। পাশাপাশি কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

দ্যা ইয়োলো হাউসে এসে পৌঁছলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে গার্ড অব অনারসহ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়
দ্যা ইয়োলো হাউসে এসে পৌঁছলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে গার্ড অব অনারসহ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়

ভাইস প্রেসিডেন্ট মেরি মুনিতে আংগারমুলার রাষ্ট্রদূত মুশফিককে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে কোস্টারিকার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। দুই দেশেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং নির্বাচনকালে ভ্রান্ত ও বিভ্রান্তিকর মোকাবিলার গুরুত্বের ওপর জোর দেন। মানবাধিকার ও গণতন্ত্রের প্রসারে রাষ্ট্রদূত মুশফিকের অতীত অবদানের প্রশংসাও করেন তিনি।

রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে বৈঠক করেন
রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে বৈঠক করেন

এর আগে একই দিনে রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য সহযোগিতা জোরদার, বাংলাদেশ থেকে আমদানি এবং অন্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার কর্মশক্তি এবং উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশি জনশক্তির সম্ভাবনার ওপর জোর দেন।

এ সময় রাষ্ট্রদূত ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে কোস্টারিকার সমর্থন কামনা করেন। এ বিষয়ে আশ্বাস প্রদান করে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব পদে তাদের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান পদে কর্মরত রেবেকা গ্রিন্সপানকে সমর্থন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মুশফিক সান হোসেতে অবস্থিত MEDIGRAY নামক একটি ওষুধ উৎপাদন, বিপণন ও বিতরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করেন
রাষ্ট্রদূত মুশফিক সান হোসেতে অবস্থিত MEDIGRAY নামক একটি ওষুধ উৎপাদন, বিপণন ও বিতরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করেন

রাষ্ট্রদূত মুশফিক সান হোসেতে অবস্থিত MEDIGRAY নামক একটি ওষুধ উৎপাদন, বিপণন ও বিতরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা, মান ও আন্তর্জাতিক স্বীকৃক্তির বিষয়গুলো তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে ওষুধ আমদানির সম্ভাবনা অনুসন্ধানে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।

এ ছাড়া রাষ্ট্রদূত সান হোসেতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বিজ্ঞপ্তি

বিষয়: বাংলাদেশের রাষ্ট্রদূতকোস্টারিকাপরিচয়পত্র পেশপ্রেসিডেন্টপররাষ্ট্রমন্ত্রীভাইস প্রেসিডেন্টসাক্ষাৎ
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।