Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

রোমানিয়ায় স্কলারশিপে আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ১৯
রোমানিয়ায় স্কলারশিপে আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত

ইউরোপের রোমানিয়া উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য। শেনজেনভুক্ত এ দেশটি বিশ্বমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিত এবং প্রতিবছর বিদেশি হাজারো শিক্ষার্থীকে স্বাগত জানায়। দেশটি পড়াশোনার জন্য দারুণ পরিবেশ রেখেছে।

Advertisement

প্রতি শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশের নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন শেষ হবে আগামী ১২ মার্চ।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা। রেজিস্ট্রেশন ফি প্রদান করবে। মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো দেবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করবে। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করবে।

ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াসে পড়তে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থী হতে হবে। প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের মধ্যে হতে হবে।

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশুচিকিৎসায় অধ্যয়ন করা যাবে।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, এ দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। অনলাইনে আবেদনের সুযোগ থাকে। তাতে জমা দিতে হয় প্রয়োজনীয় সব কাগজপত্র।

জীবনবৃত্তান্ত (সিভি), স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম, যে ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম, যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি, জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি, পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ (প্রথম তিন পৃষ্ঠা), মেডিকেল সার্টিফিকেট, ইউরো পাস ফরম্যাটের সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি, এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট লাগবে।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিইউরোপস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।