Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

প্রতিবেদক, বিডিজেন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮: ১২
আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সনদ হিসেবে পরিচিত আইইএলটিস স্কোর। এটি ইংরেজি ভাষা দক্ষতার জন্য প্রমিত নিরীক্ষণ পদ্ধতি—ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব। নিচে এমন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য দেওয়া হলো—

Advertisement
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব পাডোভা

ইতালির অন্যতম প্রাচীন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব পাডোভা। এই বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্স ইংরেজিতে পড়ানো হয়। তবে আইইএলটিএসের বিকল্প হিসেবে আগের শিক্ষাপ্রতিষ্ঠানের ইংলিশ দক্ষতার সনদ ব্যবহার করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ অত্যন্ত কম এবং অনেক ধরনের স্কলারশিপ দেওয়া হয়। এ ছাড়া, এখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য পাডোভা ইন্ট্যারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট

সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট

এমওআই সার্টিফিকেট।

আরও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের unipd.it ওয়েবসাইট ভিজিট করুন।

ইউনিভার্সিটি অব সিজেন

জার্মানির এই বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের আবেদন করা যায়। তবে এখানে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অনলাইন সাক্ষাৎকার অথবা আগের ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণপত্র গ্রহণ করা হয়। জনপ্রিয় দ্যাড স্কলারশিপের আওতায়ও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র

এমওআই সার্টিফিকেট

মোটিভেশন লেটার

একাডেমিক নথিপত্র

বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের uni-siegen.de ওয়েবসাইট ভিজিট করুন।

পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া

এই বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর অবস্থান মস্কোতে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য আইইএলটিএস বা টোফেল সনদ বাধ্যতামূলক নয়। তবে আইইএলটিএস ছাড়া কেউ ভর্তি হলে এখানে মূল কোর্স পড়াশোনার আগে প্রথম এক বছর প্রিপেটরি কোর্স বা ‘পাডফাক’ -এ ভর্তি হতে হবে। এর মাধ্যমে রাশিয়ান ভাষা ও মৌলিক কিছু বিষয় শেখানো হয়। এই কোর্স সফলভাবে শেষ করলে সরাসরি মূল কোর্সে প্রবেশের সুযোগ এবং সরকারি স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা যায়।

যেসব কাগজপত্র প্রয়োজন

পাসপোর্ট ও এর রাশিয়ান অনুবাদ (নোটারি করা)।

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট (রাশিয়ান অনুবাদসহ)

মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং এইচআইভি নেগেটিভ রিপোর্ট।

আরও বিস্তারিত তথ্যের জন্য https://eng.rudn.ru/ ওয়েবসাইট ভিজিট করুন।

উহান ইউনিভার্সিটি

বিশ্বের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ের সেরা একটি হলো উহান ইউনিভার্সিটি। প্রাকৃতিক সৌন্দর্য, একাডেমিক এক্সিলেন্স ও গবেষণার ক্ষেত্রেও বিশ্বজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এখানে আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ রয়েছে। যদি কোনো শিক্ষার্থীর আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে শেষ করে থাকে, তবে সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যায়নপত্র (EPC/MOI) নিয়ে আবেদন করতে পারবে।

এ ছাড়া, চীনা মাধ্যমে পড়ার জন্য প্রথম এক বছর ভাষা শিখতে হবে। তবে কোর্স শেষে এইচএসকে পরীক্ষা দিতে হবে। বর্তমানে অনেক চীনা বিশ্ববিদ্যালয় ডুওলিঙ্গো স্কোরও গ্রহণ করছে। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বড় টিউশন ফি ছাড় পেয়ে থাকেন।

আরও বিস্তারিত তথ্যের জন্য

http://whu.admissions.cn/ ওয়েবসাইট ভিজিট করুন।

বিষয়: পড়াশোনাচীনইতালিরাশিয়াশিক্ষার্থীবাংলাদেশি শিক্ষার্থীস্কলারশিপজার্মানি
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

  • সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

    সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

    সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।