Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> বিদেশে উচ্চশিক্ষা

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

প্রতিবেদক, বিডিজেন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৬: ৪১
গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ ও গ্র্যাজুয়েশন শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বাস্তবতায় এই দেশ শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দ। দেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রক্রিয়া আরও সহজ করতে এইচবিডি সার্ভিস অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোর–২০২৬ এর আয়োজন করে।

Advertisement

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার শিক্ষার্থী ভিড় করে।

এক্সপোতে শিক্ষার্থীরা সেসব সেবা পেয়েছেন

Advertisement
Advertisement
Advertisement

১. অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা বা যোগাযোগ।

২. বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়াকরণ সম্পর্কে ধারণা

৩. তাৎক্ষণিক যোগ্যতা যাচাই ও প্রোফাইল মূল্যায়ন

৪. স্কলারশিপ পাওয়ার সুযোগ সম্পর্কে ধারণা

৫. ভর্তি থেকে ভিসা পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন ও সহায়তা

এক্সপোতে স্টুডেন্ট ভিসাসংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার শীর্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা আলাদা ডেস্ক থেকে শিক্ষার্থীরা পছন্দের তথ্য এবং বিভিন্ন পরামর্শ নেন।

Expo 2

মেলায় বিডিজেন প্রতিবেদকের কথা হয় মো. মার্শার নামের শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, আমার স্বপ্নের একটি দেশ হলো অস্ট্রেলিয়া। আমি স্নাতক করার জন্য সেখানে যেতে চাই নিজের মতো করে একটা প্রস্তুতি নিয়ে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। নিজের যোগ্যতা অনুসারে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের বৃত্তি পেতে পারি এসব তথ্য জানার জন্য এসেছি।

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

Expo 3

বিবিএ করার পর দেশ ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের দেশের চাকরিক্ষেত্র খুব ভালো নয়। শুরুর দিকে খুবই কম বেতন দেয়। যা দিয়ে নিজের শখের জীবনযাপন করা সম্ভব নয়। তাই বিদেশে গিয়ে চাকরি করতে চাই।

মো. আবদুল্লাহ নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, আমি দেশে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। অস্ট্রেলিয়ায় গিয়ে স্নাতক করতে চাই। আমার পছন্দের একটি বিশ্ববিদ্যালয় হলো ম্যাকুয়ার ইউনিভার্সিটি। সেখানে যাবার চেষ্টা করছি। মেয়ায় কিছু বিশেষজ্ঞরা আছেন, তাদের থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্য এসেছি।

এইচবিডি সার্ভিসের মিডিয়া কমিউনিকেশন কর্মকর্তা মো. রাজু বিডিজেনকে বলেন, আমরা অস্ট্রেলিয়ার শীর্ষ সব বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কীভাবে শিক্ষার্থীরা পাবেন সেটি এক ছাদের নিচে নিয়ে এসেছি। এখানে প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্রতিনিধি রয়েছেন যারা শিক্ষার্থীদের প্রোফাইল দেখে মূল্যায়ন করে দিচ্ছেন। এ ছাড়া, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা প্রয়োজন সেটির একটি পরিপূর্ণ গাইড লাইন প্রদান করা হচ্ছে।

বিষয়: এক্সপোবিশ্ববিদ্যালয়অস্ট্রেলিয়াবাংলাদেশি শিক্ষার্থীঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    ১ মেগাওয়াট সোলার প্যানেল বসাতে কত জায়গা লাগে?

  • ২

    জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

  • ৩

    এবার জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ

  • ৪

    ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

  • ৫

    লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

    সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

    সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।