Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ার এই বিশ্ববিদ্যালয়ে পড়ুন বিনা খরচে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১: ০২
অস্ট্রেলিয়ার এই বিশ্ববিদ্যালয়ে পড়ুন বিনা খরচে

উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া হতে পারে অন্যতম সেরা অপশন। তবে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ কমিয়ে দিয়েছে দেশটি। তবুও একটি বড় অংশ পড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

Advertisement

বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে দেশটিতে। প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে অস্ট্রেলিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয় ম্যাককুয়ারি ইউনিভার্সিটি। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ায় ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত।

Advertisement
Advertisement
Advertisement

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে, তিন বছরের জন্য শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। উপবৃত্তি হিসেবে প্রতিবছর শিক্ষার্থীদের ৩৫ হাজার ডলার দেওয়া হবে। থাকছে ভ্রমণ ভাতাও।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকোত্তরে আবেদন করতে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রির জন্য আবেদনে আগ্রহীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করতে এসব নথির প্রয়োজন রয়েছে—সিভি, বৈধ ভিসা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সার্টিফিকেট, নাগরিকত্বের সনদ, ইংরেজি ভাষার দক্ষতা সনদ ও গবেষণা প্রস্তাবনা।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে এই স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। আবেদনের বিস্তারিত তথ্য রয়েছে ওয়েবসাইটে।

২০২৫ সালে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: পড়াশোনাবৃত্তিঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ায় স্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।