
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সল্যুশন লিমিটেড।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিংক গ্লোবাল সল্যুশনের উদ্যোক্তারা এ কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য স্টাডি ডক্টরের ফাউন্ডার বশির ইবনে জাফর, ইউনিলিংক গ্লোবাল সল্যুশনের ফাউন্ডার অ্যান্ড সিইও অস্ট্রেলিয়াপ্রবাসী নাজমুল হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অস্ট্রেলিয়াপ্রবাসী সাজ্জাদ হোসেন আশিক।
আগামী ৫ বছরের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এতে করে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীরা দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাবেন। ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরারও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তব্যে বশির ইবনে জাফর বলেন, দ্য স্টাডি ডক্টর বিগত দিনগুলোতে শুধুমাত্র মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করে এসেছে। এখন নতুন এই উদ্যোগের মধ্যদিয়ে আরও ব্যাপকভাবে শিক্ষার্থীদের জন্য কাজের ক্ষেত্র তৈরি হলো। যা থেকে শিক্ষার্থীরা নিঃসন্দেহে নতুন কিছু পেতে যাচ্ছে। তা ছাড়া, ইউনিলিংক অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার একটি বৃহৎ ও পরিপক্ক প্লাটফর্ম এবং তারা আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা শিক্ষার্থীদের জন্য নতুন স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে এলাম।
ইউনিলিংক গ্লোবাল সল্যুশনের সিইও নাজমুল হাসান বলেন দ্য স্টাডি ডক্টরের সঙ্গে একসঙ্গে কাজের সুযোগ তৈরির বিষয়টি সবার জন্যই আনন্দের ও আশাজাগানিয়া। কারণ ইতিপূর্বে দ্য স্টাডি ডক্টর মালয়েশিয়ায় যেভাবে সফলতার সঙ্গে কাজ করেছে সে দিকটি এখন আমাদের ইউনিলিংকের সঙ্গে যুক্ত হবার ফলে আমরাও আরও বড় পরিসরে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দিতে অবদান রাখতে চলেছি। এটি অত্যন্ত গর্বের ও শিক্ষার্থীদের জন্যও আনন্দের।
অনুষ্ঠানে ইউনিলিংকের বিগত দিনগুলোর কার্যক্রম তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন আশিক জানান কেমন করে তারা একজন অভিভাবকের মতো শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে পাশে থাকেন। তাদের অ্যাডমিশন, ভিসা প্রসেস থেকে শুরু করে অ্যাকোমেডেশনসহ যাবতীয় কার্যাদি তারা সার্ভিস চার্জ ছাড়াই প্রদান করে থাকেন।
অনুষ্ঠানে উপস্থিত দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে মালয়েশিয়ায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কৃতজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করে নানান দিক নিয়ে বক্তব্য রাখেন।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।