Advertisement

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চরচা প্রবাস ডেস্ক

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।

Advertisement

গতকাল শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য স্মরণ করা হয়।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

Advertisement

এরপর দূতাবাসের মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ও নেপালের জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের বক্তব্য এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা, দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।