Advertisement

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বসবাস, কর্মসংস্থান ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

১২ হাজার ৯৫৫ জনকে বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১৯৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার জন্য এবং আরও ৪ হাজার ১৮৬ জনকে শ্রমসংক্রান্ত সমস্যার কারণে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করবে—যেমন পরিবহন বা আশ্রয় দেওয়া, তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার ইউএস ডলার) জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি ভোগ করতে হতে পারে।

Advertisement

সম্ভাব্য আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং প্রদেশের অন্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে টোল-ফ্রি কলের মাধ্যমে জানানো হচ্ছে।

সূত্র: আরব নিউজ