Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার জনকে বহিষ্কার

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২০: ১৫
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার জনকে বহিষ্কার
সৌদি আরবের পতাকা। ছবি: রয়টার্স

আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের পর এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

গত শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথভাবে পরিচালিত তল্লাশি ও অভিযানের পর এসব বহিষ্কার করা হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাত দিনের এই অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জন দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

এ ছাড়া, আইন লঙ্ঘনের ঘটনায় ৩২ হাজার ১৩৯ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।

সীমান্তে গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনী অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক।এ ছাড়া, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।

১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরবFlag of Saudi Arabia

লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৯ জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ।

সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, দেশটির ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, তাদের থাকার ব্যবস্থা করে বা অন্য কোনো ধরনের সহায়তা দেয়, তাহলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।

ড্রোনে ধারণ করা ছবিতে সৌদি আরবের রিয়াদের নগরদৃশ্য। ১ জুন ২০২৫। ছবি: রয়টার্স
ড্রোনে ধারণ করা ছবিতে সৌদি আরবের রিয়াদের নগরদৃশ্য। ১ জুন ২০২৫। ছবি: রয়টার্স

এ ধরনের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।

সন্দেহজনক আইন লঙ্ঘনের ঘটনা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশটির অন্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

বিষয়: সৌদি আরবপ্রবাসীঅভিবাসীঅবৈধবহিষ্কারগ্রেপ্তারসৌদি আইনঅবৈধ অভিবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।