Advertisement

বাহরাইনে ৪৫৭ বন্দিকে ক্ষমা, অনেকে রাজবন্দী

বিডিজেন ডেস্ক

বাহরাইনে ৪৫৭ বন্দিকে ক্ষমা, অনেকে রাজবন্দী

বাহরাইনের বাদশাহ তাঁর সিংহাসনে বসার ২৫তম বার্ষিকী উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর বুধবার ৪৫৭ জন বন্দিকে ক্ষমা করেছেন। মুক্তি পাওয়াদের মধ্যে অনেকেই রাজবন্দী বলে মনে হচ্ছে।

Advertisement

সরকার-চালিত বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, এই গণমুক্তি যারা পেলের তাদের অনেকেই ২০১১ সালে আবর বসন্তের প্রতিবাদের সময় ভিন্নমতের এইসব লোকজনকে বন্দী করা হয়।

বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার আদেশে মুক্তিপ্রাপ্ত বন্দীদের নামের কোনো তালিকা ছিল না। প্রথম আমির হিসেবে তিনি বাহরাইনকে শাসন করেছিলেন।

এ বিষয়ে বাহরাইনের সরকার মার্কিন বার্তা সংস্থা এপির প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে বলেছে যে, ফৌজদারি বিচারের প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি রক্ষার্থে আজ ৪৫০ জনেরও বেশি ব্যক্তিকে সমাজে ইতিবাচকভাবে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

Advertisement

বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি ডিরেক্টর সাইয়েদ আহমেদ আলওয়াদাই জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের অনেকেই রাজনৈতিক বন্দী। তাঁরা কঠোর পুনর্বাসন ও সংস্কার কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে। এই কারাগারের পরিস্থিতি নিয়ে এক সময় সেখানকার বন্দীরা বিক্ষোভ ও অনশন করেছে।

বিষয়: বাহরাইন