
প্রবাসে বনভোজন
এই শনিবারে হলো সেই পিকনিক। ইট বসিয়ে চুলা বানিয়ে সমস্ত ফায়ার সেফটি মেনে পিকনিকটা আসলেই যে হবে, সেটা আমার কল্পনায় ছিল না।
চরচা প্রবাস ডেস্ক

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছে।
গতকাল মঙ্গলবার প্রতিনিধিদল হাইকমিশন পরিদর্শন করে। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত ড. মু. নজরুল ইসলাম। দলে অন্যদের মধ্যে অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধিদলকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সেলর, কাউন্সেলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্স পরিদর্শন করেন। তারা প্রত্যেকে হাইকমিশন চত্ত্বরে একটি করে বৃক্ষ রোপণ করেন।

প্রবাসে বনভোজন
এই শনিবারে হলো সেই পিকনিক। ইট বসিয়ে চুলা বানিয়ে সমস্ত ফায়ার সেফটি মেনে পিকনিকটা আসলেই যে হবে, সেটা আমার কল্পনায় ছিল না।

লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে
মন্ত্রী জিম ও’ক্যালাহান বলেন, নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার প্রমাণ দেওয়া, যাতে তিনি ‘রাষ্ট্রের ওপর বোঝা’ হয়ে না দাঁড়ান।

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে হাইকমিশন।