কুয়েতের আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সহানুভূতি ও শোক প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে বার্তা পাঠিয়েছেন।
আমির শেখ মিশেল আল-আহমেদ আল–সাবাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে খালেদা জিয়ার জন্য অশেষ রহমত ও ক্ষমা প্রার্থনা এবং তার পরিবার ও প্রিয়জনদের ওপর ধৈর্য ও সান্ত্বনা বর্ষণ করেছেন।
ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় প্রয়াত খালেদা জিয়ার জন্য আন্তরিক সহানুভূতি ও তার পরিবারের প্রতি ধৈর্য কামনা করেছেন।