
মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।
অভিবাসন তথা কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে রেকর্ড করেছে এশিয়া। ২০২৩ সালে এশিয়ার বিভিন্ন দেশ থেকে রেকর্ড ৬৯ লাখ নাগরিক কাজের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছেন। এই রেকর্ড হওয়ার পেছনে রয়েছে ফিলিপাইন ও বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের উন্নত জীবন-জীবিকার অন্বেষণের তাগিদ।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট (এডিবিআই), অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সংকলিত এই তথ্যগুলো সম্প্রতি (২৭ জুন) ব্যাংককে এক গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয়।
অভিবাসী পাঠানোয় সবচেয়ে এগিয়ে ফিলিপাইন। ২০২৩ সালে দেশটির ২৩ লাখ মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছেন, যা ২০২২ সালের চেয়ে ৯৩ শতাংশ বেশি। এশিয়া থেকে মোট অভিবাসীর এক-তৃতীয়াংশই ফিলিপাইনের।
১৩ লাখ অভিবাসী পাঠিয়ে এর পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশ।
তৃতীয় অবস্থানে পাকিস্তান। দেশটি থেকে অভিবাসীর সংখ্যা প্রায় ৮ লাখ ৬০ হাজার।
ফিলিপাইন থেকে অন্য দেশে পাড়ি জমানো শ্রমিকের প্রায় দুই-তৃতীয়াংশই নারী। তাদের বেশির ভাগই গৃহকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নার্স এবং পরিচর্যাকারী হিসেবে কাজ করেন। ফিলিপিনোদের শীর্ষ গন্তব্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, হংকং ও সিঙ্গাপুর।
অন্যদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের বেশির ভাগই নির্মাণকাজের সঙ্গে জড়িত।
অভিবাসীদের প্রায় অর্ধেকই উপসাগরীয় দেশগুলোতে গেছেন। প্রায় ১৬ লাখ কর্মী গ্রহণ করে অভিবাসীদের গন্তব্যের শীর্ষে রয়েছে সৌদি আরব। এরপরই আছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিবাসী কর্মীদের রেমিট্যান্সও ২০২৩ সালে রেকর্ড গড়ে প্রায় ৩৭ হাজার ১৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা মোট বৈশ্বিক রেমিট্যান্সের ৪৩ শতাংশ।

মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি
গত বৃহস্পতিবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

থিমেটিক ফিলাটেলিতে স্বর্ণপদক পেলেন সিডনিপ্রবাসী কাইয়ুম গাজী
কাইয়ুম গাজীর এই ঐতিহাসিক সাফল্য আন্তর্জাতিক ফিলাটেলির মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাকটিকিট সংগ্রাহক ও থিমেটিক ফিলাটেলিস্টদের অনুপ্রাণিত করবে।