Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৯
কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ছবি: বাংলাদেশ গাউসিয়া কমিটি ফাহাহিল শাখা, কুয়েত

কুয়েতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বাংলাদেশ গাউসিয়া কমিটির ফাহাহিল শাখা।

Advertisement
Advertisement
Advertisement

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ফাহাহিলের টাক্কারা রেস্টুরেন্টের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গাউসিয়া কমিটির ফাহাহিল শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ লোকমান আলী ওসমান।

Advertisement
Advertisement
Advertisement

প্রধান বক্তা ছিলেন কামারুল হাসান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কুয়েত শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন সোহাগ ও হিজিল শাখার সভাপতি মাওলানা হাফেজ দিদারুল ইসলাম।

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েতKuwait

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুমহান আদর্শ ও সুন্নাহ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি। রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।

পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়: প্রবাসীআলোচনাদোয়াকুয়েতঈদে মিলাদুন্নবীপ্রবাসী বাংলাদেশিদোয়া মাহফিলবাংলাদেশি কমিউনিটি
সর্বশেষ
  • ১

    বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য স্বাধীন তদারকি সংস্থা গঠনের আহ্বান ফলকার টুর্কের

  • ২

    কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে রেখে ‘ডাকাতি’

  • ৩

    ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির উদ্বোধন শনিবার

  • ৪

    নেপালে বন্যার ২ সপ্তাহ পরও ধ্বংসের চিহ্ন স্পষ্ট

  • ৫

    কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সম্পর্কিত
  • মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

    মালয়েশিয়ার পেনাং রাজ্যের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

    পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াওর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতকালে হাইকমিশনার দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

  • ফোবানা একাংশের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আতিক, সম্পাদক রহিম

    ফোবানা একাংশের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আতিক, সম্পাদক রহিম

    ফ্লোরিডায় অনুষ্ঠিত ফোবানার একাংশের বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক। সাধারণ সম্পাদক হয়েছেন নেহাল রহিম।

  • মাদ্রিদে প্রবাসী শিশু-কিশোরদের কোরআন প্রতিযোগিতা

    মাদ্রিদে প্রবাসী শিশু-কিশোরদের কোরআন প্রতিযোগিতা

    অনুষ্ঠানের শেষ পর্বে গ্রীষ্মকালীন কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিযোগীরা।

  • দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত

    দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত

    গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ শহরের আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দেশে ফেরার স্বপ্ন নিয়ে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার এবং গাড়ির চালকসহ চারজনই নিহত হয়।