Advertisement

কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা ‘অযৌক্তিক’: সৌদি আরব

বিডিজেন ডেস্ক

কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা ‘অযৌক্তিক’: সৌদি আরব

কাতারের আল-উদেইদে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’

Advertisement

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি নিন্দনীয় ঘটনা, যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়।’

সৌদি আরব জানিয়েছে, কাতার তাদের ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ, এবং এই সংকটে রিয়াদ দোহার পাশে রয়েছে।

Advertisement