Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির মন্ট্রিয়লে একসঙ্গে ডিনার, প্রেমের গুঞ্জন

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৮: ৩৪
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির মন্ট্রিয়লে একসঙ্গে ডিনার, প্রেমের গুঞ্জন

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার কেটি পেরিকে সম্প্রতি মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কানাডা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তাঁদের মধ্য প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement

গত ২৮ জুলাই (সোমবার) কানাডার মন্ট্রিয়েলের লে প্লাটো এলাকায় অবস্থিত লে ভিওলোন নামের অভিজাত রেস্তোরাঁয় এই জুটিকে একান্তে সময় কাটাতে দেখা যায়। রেস্তোরাঁটি বর্তমানে কানাডার সেরা ১০০ রেস্তোরাঁর তালিকায় ১১তম স্থানে আছে।

বিশ্ববিখ্যাত বিনোদনমাধ্যম টিএমজেড তাদের রিপোর্টে জানিয়েছে, শুধু ডিনার নয়, ডিনারের আগে জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে মন্ট্রিয়েলের জনপ্রিয় মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতেও দেখা যায়। রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে ককটেল পান ও লবস্টারসহ একাধিক পদ শেয়ার করতে দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আসলে কি প্রেমে পড়েছেন তাঁরা?

এ ঘটনায় নতুন করে জল্পনা ছড়িয়েছে—তাঁরা কি প্রেমে পড়েছেন? যদিও তাঁদের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে একান্তে সময় কাটানো এবং পরস্পরের প্রতি আন্তরিক ব্যবহারের কারণে অনেকেই ধারণা করছেন, এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্যদিকে এগোচ্ছে বলেই ধারণা।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর এই দম্পতির বিচ্ছেদ কানাডায় বেশ আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে ৪ জুলাই তাঁর দীর্ঘদিনের সঙ্গী জনপ্রিয় অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন কেটি পেরি।

কেটি পেরি। ছবি–সংগৃহীত
কেটি পেরি। ছবি–সংগৃহীত

কেটি পেরি কে?

কেটি পেরি হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। তাঁর আসল নাম ক্যাথরিন এলিজাবেথ হাডসন। তিনি ১৯৮৪ সালের ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা শহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন।  ২০০৮ সালে ‘আই কিসড এ গার্ল’ গানটির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এরপর ‘ফায়ার ওয়ার্ক’, ‘রোয়ার’, ‘ডার্ক হর্স’, ‘টিনএজ ড্রিম’সহ বহু হিট গান উপহার দিয়েছেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং সেখান থেকেই তাঁর পেশাগত কাজ পরিচালনা করেন। পেশাগত কারণে বর্তমানে তিনি তাঁর ‘লাইফটাইমস ট্যুর’-এর অংশ হিসেবে কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করছেন। গতকাল মঙ্গলবার তাঁর অটোয়ায় শো ছিল এবং সপ্তাহের শেষ দিকে তিনি মন্ট্রিয়েল ও কুইবেক সিটিতেও পারফর্ম করবেন।

যদিও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে সাবেক প্রধানমন্ত্রী ও পপ তারকার একান্ত সাক্ষাৎ এবং সম্পর্কের সম্ভাবনা জনমনে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, এই বন্ধুত্ব কি নতুন প্রেমের শুরু?

সময়ই বলে দেবে আদৌ তাঁরা একে অপরের জীবনে নতুন অধ্যায় শুরু করছেন কি না। তবে এতটুকু নিশ্চিত, জাস্টিন ও কেটির এই নৈশভোজ আন্তর্জাতিক মিডিয়ায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, কানাডার সবেক এই প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর স্ত্রী সোফির এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটেনি, তবে তাঁরা আলাদা থাকছেন।

*লেখক: কানাডাপ্রবাসী, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর

বিষয়: সাবেক প্রধানমন্ত্রীপপ সুপারস্টারকেটি পেরিকানাডাজাস্টিন ট্রুডোমন্ট্রিয়েলপ্রেম
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।