
প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি
বায়রার সাবেক সদস্যদের প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।
চরচা প্রবাস ডেস্ক

যুক্তরাজ্যের ব্রিটেনের পূর্ব লন্ডনে বসতি গড়া বাঙালি কমিউনিটির ৫০ বছরের সংগ্রাম ও পথচলার ইতিহাস নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব স্ট্রাগল অ্যান্ড স্ট্রাইডস’ গ্রন্থ।
এন ইস্ট অ্যান্ড কানেকশন পাবলিকেশনের উদ্যোগ এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের অর্থায়নে প্রকাশিত গ্রন্থটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন ও বিকাশের ৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলের এক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে এই গ্রন্থের প্রকাশনা উৎসব।
প্রকাশনা অনুষ্ঠানের আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বেথনাল গ্রিনের ব্যারনেস মঞ্জিলা উদ্দিন।
আলোচনায় অংশ নেন সাবেক কাউন্সিলর বদরুল আলম, সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন ও গ্রন্থকার আহমদ উল্লাহসহ প্রমুখ।
সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও সিভিক মেয়র সয়ফুল আলম।
এ ছাড়া, অনুষ্ঠানে ১৯৭৮ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতারা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির বসতি স্থাপন, নানা প্রতিকূলতা মোকাবিলা, সামাজিক আন্দোলন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক উঠে আসে।
বক্তারা বলেন, প্রবাসী বাঙালি কমিউনিটির ইতিহাস সংরক্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি, সংগ্রাম ও অর্জনের ইতিহাস তুলে ধরতে গ্রন্থটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজে আসবে।
গ্রন্থটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সাক্ষাৎকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ ঘটনা এবং কমিউনিটির সংগ্রামের নানা অধ্যায় স্থান পেয়েছে। এর মাধ্যমে পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের একটি গুরুত্বপূর্ণ সময়ের সামাজিক ইতিহাস নথিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রন্থটিতে লেখকেরও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের লেখক, গবেষক ও ইতিহাসচর্চায় আগ্রহীদের প্রবাসী বাঙালির ইতিহাস নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।
প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ
জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার
দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী
গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি
বায়রার সাবেক সদস্যদের প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের
তিন দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে।

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি
সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।