Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০০: ১৫
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। এতে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের বেশ সুবিধা হয়। কিন্তু কুয়েত থেকে কোনো এয়ারলাইনসের ফ্লাইট না থাকায় চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের দেশে যেতে হয় ঢাকা হয়ে। আবার ফিরতেও হয় ঢাকা হয়ে। ফলে তাদের বেশ সময় অপচয় এবং ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় কুয়েত থেকে চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা।

Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এক সভায় বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশনের নেতারা এ দাবি জানান।

সভায় বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট আবার চালুসহ বিগত সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৭০ হাজারের ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সপ্তাহে সরাসরি একটি ফ্লাইট ছিল। ২০১৯ সালে করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ করার পর পরবর্তীতে আবার সেসব ফ্লাইট চালু হলেও কুয়েত থেকে চট্টগ্রামের সেই ফ্লাইটটি আর চালু হয়নি। বন্ধ হওয়ার পর থেকে কুয়েতে নোয়াখালী ফেনীসহ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীরা ফ্লাইটটি চালু করার দাবি করে আসছেন।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের কোনো দাবিই আমলে নেয়নি বিমান কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সরকার। এ ছাড়া, আল জাজিরা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইনসের কুয়েত থেকে দীর্ঘ যাত্রাবিরতি দিয়ে চট্টগ্রামের ফ্লাইট থাকলেও তা বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশের রেমিট্যান্স খাতে অগ্রণী ভূমিকা রাখা চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সভায় বক্তারা কুয়েত থেকে সরাসরি বিমানের চট্টগ্রাম ফ্লাইট চালু না হলে রেমিট্যান্স বন্ধের ঘোষণা দেন।

তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইননের কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইটি আবার চালু হলে প্রবাসীদের আর্থিক ক্ষতি ও সময় যেমন বাঁচবে, তেমনি ভোগান্তি কমবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজদৌলাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

অরুষ্ঠানে কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

বক্তব্য দেন হেফাজত ইসলামের কুয়েত শাখার আমির শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী এবং মাওলানা কাজী ইকবাল, মো আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন ও মো. পলাশ।

সঞ্চালনা করেন আবু হানিফ এরশাদ।

বিষয়: কুয়েতচট্টগ্রামচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম সমিতিবিমান বাংলাদেশ এয়ারলাইনসফ্লাইট
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।