Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৬
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
ছবি: শিব্বীর আহমেদ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত রোববার কুইন্সের কুইন্স প্যালেসে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় শত শত সমর্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুন। নিজ নিজ প্যানেলের পক্ষে তারা স্লোগানও দেন।

আগামী ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৩৫ হাজার সদস্য।

নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আরেক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থীর বাড়িই সিলেট জেলায়। নিউইয়র্কে তারা একই রেস্টুরেন্ট ব্যবসার ব্যবসায়িক অংশীদার হলেও কমিউনিটির সংগঠনভিত্তিক রাজনীতিতে এবার তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন।

সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ ফজলে রাব্বি।

রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের সভাপতিত্বে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।

ফোবানা একাংশের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আতিক, সম্পাদক রহিম40th FOBANA Conference 5

এবারের নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদভেদে মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৬ হাজার ডলার পর্যন্ত। সভাপতি পদে মনোনয়ন ফি ৬ হাজার ডলার এবং সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ডলার। এ ছাড়া, সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ডলার করে।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

মনোনয়ন ফির এই হারকে কেন্দ্র করে কমিউনিটিতে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের অনেকে বলছেন, একটি প্রবাসী সামাজিক সংগঠনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এত বেশি অর্থ ব্যয়ের বিষয়টি ব্যতিক্রমী। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফি যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার ডলার হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে ব্যয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নির্বাচনের মনোনয়ন ফি ছাড়াও প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, পোস্টার, ব্যানার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং সমর্থকদের বিভিন্ন কার্যক্রমে প্রার্থীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

ফলে সামগ্রিক নির্বাচনী ব্যয়ের দিক থেকেও এবারের বাংলাদেশ সোসাইটির নির্বাচন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অন্যতম ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ২৫ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্যানেলগুলোর প্রচার-প্রচারণা ও প্রার্থীদের তৎপরতা বাড়ছে।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকানিউইয়র্কনির্বাচনবাংলাদেশি কমিউনিটিপ্রবাসীপ্রবাসী বাংলাদেশিসংগঠনমনোনয়ন
সর্বশেষ
  • ১

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ২

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৩

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

  • ৪

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

  • ৫

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

    আলোচনায় বক্তারা বলেন, রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।