Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

পাকা চুল তুললে কি আরও বেশি পাকে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯: ৫৬
পাকা চুল তুললে কি আরও বেশি পাকে?

আয়নায় সামনে দাঁড়িয়ে হঠাৎ একটি পাকা চুল চোখে পড়লে অনেকেরই সেটি তুলে ফেলতে ইচ্ছে করে। তবে একটা কথা প্রচলিত আছে, একটি পাকা চুল তুলে ফেললে নাকি আরও অনেক পাকা চুল গজায়। প্রশ্ন হলো, সত্যিই কি তা হয়?

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়টি নিয়ে ইউনিভার্সিটি অব আরকানাসাস ফর মেডিকেল সাইন্সের (ইউএএমএস) ফ্যামিলি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের চিকিৎসক শশাঙ্ক ক্রালেতির ব্যাখা প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে।

এই চিকিৎসকের ভাষ্য, একটি পাকা চুল উপড়ে ফেললে তার আশপাশের চুলের গোড়ায় কোনো প্রভাব পড়ে না। কারণ পাশের ফলিকলগুলো তখনও সক্রিয় থাকে এবং স্বাভাবিক রঙের চুলই উৎপন্ন করে। তাই একটি পাকা চুল তুললে আশপাশে আরও পাকা চুল জন্মায়, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ডা. শশাঙ্ক জানান, চুলের রং আসে মেলানিন নামের এক ধরনের রঞ্জক পদার্থ থেকে, যা আমাদের চুল, চোখ ও ত্বকের রং নির্ধারণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেলানিনের উৎপাদন কমে যায়। একসময় চুলের গোড়ায় থাকা এই রঞ্জক উৎপাদনকারী কোষগুলো মারা গেলে চুল আর কোনো রং ধরে রাখতে পারে না। তখনই চুল সাদা বা পাকা হয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

তবে পাকা চুল তুলে না ফেলার আরেকটি কারণ আছে। বারবার চুল উপড়ালে সেই নির্দিষ্ট চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে নতুন চুল আগের তুলনায় পাতলা হয়ে গজাতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আর গজায়ও না।

অনেক সময় মনে হতে পারে, একটি পাকা চুল তোলার পর হঠাৎ আরও পাকা চুল দেখা যাচ্ছে। আসলে এটি চুল তোলার কারণে নয়, বরং বয়সজনিত স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। চুল তুলে ফেলা অন্য ফলিকলকে প্রভাবিত করে না, কিন্তু যেটি উপড়ানো হয় সেটির ক্ষতি নিশ্চিতভাবেই হয়।

এর মানে পাকা চুল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাইলে সেটিকে স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায়, আবার রং করেও আড়াল করা সম্ভব। তবে পাকা চুল তোলা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

বিষয়: চিকিৎসকলাইফস্টাইলচুলজীবনধারা
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।