Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> জীবনচরচা

যে ১০ জিনিস বাথরুমে রাখা উচিত নয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯: ১৩
যে ১০ জিনিস বাথরুমে রাখা উচিত নয়

অনেক বাথরুমেই অপ্রয়োজনীয় জায়গা রাখা হয়। এগুলো আবার বিল্ট-ইন ক্যাবিনেট থেকে শুরু করে খালি দেয়াল, যা শেলফ বসানোর জন্য একদম উপযুক্ত। তবে তাই বলে বাথরুমে সবকিছু রাখা কিন্তু নিরাপদ নয়।

Advertisement

গোসলের কারণে তৈরি হওয়া অতিরিক্ত আর্দ্রতা, তাপমাত্রার ওঠানামা এবং ভেজা পরিবেশে কিছু জিনিসে সহজেই ছত্রাক জন্মাতে পারে, আবার ব্যাকটেরিয়ার ঝুঁকিও থাকে।

তাই জিনিসপত্র নিরাপদ ও স্বাস্থ্যকর রাখতে বাথরুমে যেসব জিনিস রাখা উচিত নয়, আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি প্রতিবেদনে তা তুলে ধরেছেন অ্যাসপেনক্লিনের প্রেসিডেন্ট ও সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিসিয়া সোকোলস্কি।

মেক-আপ

Advertisement
Advertisement
Advertisement

প্রতিদিনের মেকআপ বাথরুমে রাখা সুবিধাজনক মনে হলেও এসব কম আর্দ্র জায়গায় রাখাই ভালো।

অ্যালিসিয়া সোকোলস্কি বলেন, “বাথরুমে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, যা মেকআপের গঠন ও মান নষ্ট করতে পারে। বিশেষ করে পাউডার, ক্রিম ও মাসকারার মতো পণ্য দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে।” তিনি আরও জানান, আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধিও বেশি হয়, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

ঔষধ

বাথরুমে ঔষধ ও সাপ্লিমেন্ট না রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। কারণ গোসলের সময় তৈরি হওয়া গরম ও আর্দ্রতায় ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রায় ওষুধ দ্রুত নষ্ট হয়।

বাথরুমে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, যা মেকআপের গঠন ও মান নষ্ট করতে পারে। ছবি: ফ্রিপিক
বাথরুমে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, যা মেকআপের গঠন ও মান নষ্ট করতে পারে। ছবি: ফ্রিপিক

বই ও ম্যাগাজিন

বাথরুমে বই বা ম্যাগাজিন সাজিয়ে রাখা অস্বাস্থ্যকর। অ্যালিসিয়া সোকোলস্কি মতে, টয়লেট্রিজ (গোসলের জন্য ব্যবহার করা প্রসাধন সামগ্রী) থেকে শুরু করে পরিষ্কারক দ্রব্যের গন্ধ পর্যন্ত বাথরুমের বিভিন্ন গন্ধ সহজেই শুষে নেয় বই ও ম্যাগাজিন। তাছাড়া আর্দ্রতায় পাতাও বেঁকে যেতে পারে।

নন-ওয়াটারপ্রুফ ইলেকট্রনিক্স

বাথরুমে হঠাৎ পানির ছিটায় ওয়াটারপ্রুফ নয় এমন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। আবার পানি সংবেদনশীল অংশে ঢুকলে শর্ট সার্কিট বা স্থায়ী ক্ষতি হতে পারে। পানির কাছাকাছি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

অতিরিক্ত রেজার

অ্যালিসিয়া সোকোলস্কির পরামর্শ, মূল প্যাকেটে না থাকলে অতিরিক্ত রেজার বাথরুমে রাখা উচিত নয়। আর্দ্রতায় ব্লেডে মরিচা ধরতে পারে, যা ব্লেড ভোঁতা করে এবং শেভ করার সময় ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।

বাথরুমে ঔষধ ও সাপ্লিমেন্ট না রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। ছবি: ফ্রিপিক
বাথরুমে ঔষধ ও সাপ্লিমেন্ট না রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। ছবি: ফ্রিপিক

গয়না

অ্যালিসিয়া সোকোলস্কি জানান, তাপ ও আর্দ্রতায় ধাতু কালচে হয়ে যেতে পারে এবং মূল্যবান পাথর বা নরম উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে। লোশন, পারফিউম বা ক্লিনিং এজেন্টের রাসায়নিকও গয়নার সঙ্গে বিক্রিয়া করে ক্ষতি করতে পারে।

তোয়ালে

ব্যবহার না করলে তোয়ালে বাথরুমে না রাখাই ভালো। আর্দ্রতায় কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ ধরে যায়। হার্টওয়ার্ক অর্গানাইজিংয়ের মালিক ও পেশাদার সংগঠক ডারলা ডিমরো বলেন, বাথরুমের পাশে থাকা আলমারি তোয়ালে রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা। লিনেন ক্লোজেট না থাকলে নিয়মিত তোয়ালে ধোয়া জরুরি।

অতিরিক্ত কাগজজাত পণ্য

অ্যালিসিয়া সোকোলস্কির মতে, টয়লেট পেপার বা টিস্যুর মতো কাগজজাত পণ্য আর্দ্রতায় দ্রুত নষ্ট হয়। বাথরুমে ব্যবহার করা এয়ার ফ্রেশনার, হেয়ারস্প্রে বা ক্লিনিং স্প্রের কণাও এসব পণ্যের ওপর বসে মান ও পরিচ্ছন্নতা নষ্ট করতে পারে।

ছবি

বাথরুমে ছবি রাখা একদমই উচিত নয়। ডারলা ডিমরো জানান, ছবির সামনের স্তর আর্দ্রতা শুষে নিয়ে ফ্রেমের কাচের সঙ্গে লেগে যেতে পারে, আর একবার এমন হলে আর আলাদা করা যায় না।

নেইল পলিশ

অ্যালিসিয়া সোকোলস্কি বলেন, বাথরুমে তাপমাত্রার ওঠানামা নেইল পলিশের গুণগত মান নষ্ট করে। অতিরিক্ত গরম বা ঠান্ডায় পলিশ ঘন বা দলা বেঁধে যেতে পারে। তাই বাথরুমে নেইল পলিশ রাখা উচিত নয়।

বিষয়: জীবনধারাবইবিশেষজ্ঞজীবনঔষধপ্রসাধনীপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    আমাদের ২৪ ঘণ্টার সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ মূলত আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের চোখ মস্তিষ্কের প্রধান ঘড়িতে সংকেত পাঠায়, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া—যেমন জেগে থাকা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিপাকের মধ্যে সমন্বয় সাধন করে।

  • মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    বয়স বাড়লে মানসিক ক্ষমতা কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়, যা বার্ধক্যের অন্যতম একটি ভীতিজনক দিক। তবে বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তি কমে যাওয়া কিন্তু একেবারেই অনিবার্য নয়।

  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।