Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

হোটেল কক্ষে গোপন ক্যামেরা থাকলে যেভাবে শনাক্ত করবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০১
হোটেল কক্ষে গোপন ক্যামেরা থাকলে যেভাবে শনাক্ত করবেন

কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আর কিছুই নেই। তবে বিদেশ কিংবা দেশের কোনো স্থানে ভ্রমণ করার সময় হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা সময়ে হোটেলে লুকানো ক্যামেরার অস্তিত্ব পাওয়ার ঘটনা সামনে এসেছে। এটি ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তবে গোপন ক্যামেরা শনাক্ত করতে বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোনই হতে পারে একটি কার্যকর হাতিয়ার।

Advertisement
Advertisement
Advertisement

চলুন স্মার্টফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করা যায়, তার কয়েকটি পদ্ধতি জেনে নেওয়া যাক।

স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার

স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার

স্মার্টফোনের জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এই অ্যাপগুলো ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র এবং অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে রুমের সন্দেহজনক স্থান পরীক্ষা করতে হবে।

ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত

গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা সম্ভব নয়। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু করতে হবে। ক্যামেরা দিয়ে সন্দেহজনক স্থানগুলো স্ক্যান করতে হবে। ক্যামেরার স্ক্রিনে যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে। ইনফ্রারেড আলো শনাক্ত হলে সেটি গোপন ক্যামেরার উপস্থিতি নির্দেশ করে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা

অনেক ওয়্যারলেস ক্যামেরা ভিডিও ফুটেজ পাঠানোর জন্য ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। হোটেল রুমে আপনার ফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে সংযুক্ত ডিভাইসের তালিকা দেখুন। যদি ‘আইপি ক্যামেরা’ বা অদ্ভুত নামযুক্ত কোনো ডিভাইস যুক্ত থাকে, তবে সতর্ক হোন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: নিরাপত্তাটিপসজীবনভ্রমণপ্রযুক্তিপণ্যলাইফস্টাইলভিডিও
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।